Transfer of fund upto 0.03% against export proceeds of 100% export oriented garment industries to Central Fund (RMG sector) A/C maintained at Sonali Bank Ltd., Ramna Corporate Branch. Ref: FEPD Circular Letter No. 18 dated 12-Jun-2016.



শিরোনামোক্ত বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জুন ০৭, ২০১৬ তারিখের ৪০.০০.০০০০.০১৫.২৮.০০২.১৬.৩০২ নম্বর পত্রের (কপি সংযুক্ত) প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

 ০২। শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর সংশ্লিষ্ট বিধানাবলি বাস্তবায়নকল্পে শতভাগ রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পের জন্য কেন্দ্রীয় তহবিল গঠনের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড, রমনা কর্পোরেট শাখা, ঢাকায় “Central Fund (RMG Sector)” শিরোনামে ০৪৪২৬৩৬০০১০১৮ নং এসএনডি হিসাব খোলা হয়েছে। জুলাই ০১, ২০১৬ হতে শতভাগ রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতিটি কার্যাদেশের বিপরীতে প্রাপ্ত রপ্তানি মূল্যের ০.০৩% হারে কর্তনপূর্বক ৭ দিনের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড, রমনা কর্পোরেট শাখায় স্থাপিত পূর্বোক্ত হিসাবের অনুকূলে স্থানান্তর করতে হবে মর্মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্রে নির্দেশনা জ্ঞাপন করা হয়েছে।

 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্রে উল্লেখিত সিদ্ধান্ত কোনরূপ ব্যত্যয় ব্যতিরেকে পরিপালন করার জন্য আপনাদের সকল অনুমোদিত ডিলার ব্যাংক শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি সোনালী ব্যাংক হিসাবে স্থানান্তরিত অর্থ সম্পর্কিত তথ্য সচিব, কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডকে অবগত করার জন্যেও শাখাগুলোকে অবহিত করবেন।

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/jun122016fepdl18.pdf