www.bangladeshbank.org.bd
www.bb.org.bd
পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ঢাকা
| পিএসডি সার্কুলার লেটার নং ঃ ১১/২০২০ | ০৬ সেপ্টেম্বর ২০২০ তারখ ঃ ——————- ২২ ভাদ্র ১৪২৭ |
ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক
প্রিয় মহোদয়,
এনপিএসবি এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT)
লেনদেনের ঊর্ধ্বসীমা পুনঃনির্ধারণ প্রসঙ্গে।
সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট স্যুইচ বাংলাদেশ (NPSB) এর আওতাধীন ব্যাংকসমূহে তথ্য-প্রযুক্তি-নির্ভর আন্তঃব্যাংক সেবা ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠায় এবং লেনদেন ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে NPSB এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) এর লেনদেনের ঊর্ধ্বসীমা নিম্নোক্তভাবে পুনঃনির্ধারণ করা হয়েছেঃ
| ব্যক্তিক | প্রাতিষ্ঠানিক | ||||
| দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা |
একক লেনদেনের সর্বোচ্চ সীমা |
দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা |
দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা |
একক লেনদেনের সর্বোচ্চ সীমা |
দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা |
| ৫,০০,০০০ টাকা | ১,০০,০০০ টাকা | ১০টি | ১০,০০,০০০ টাকা | ২,০০,০০০ টাকা | ২০টি |
IBFT লেনদেনের পুনঃনির্ধারিত সীমা আগামী ১০ সেপ্টেম্বর, ২০২০ তারিখ হতে কার্যকর হবে।
আপনাদের বিশ্বস্ত,
(মুহম্মদ বদিউজ্জামান দিদার)
মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে)
ফোন ঃ ৯৫৩০৬১১
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/psd/sep062020psdl11.pdf