শীর্ষক বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, মোবাইল ফোন অপারেটর এর নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশন (বিটিআরসি) কর্তৃক ইতোমধ্যে সকল সিম যথাযথ নামে পুনঃনিবন্ধনের নির্দেশনা জারী করা হয়েছে। দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর সকল কার্যক্রম নিরাপদ ও কার্যকর করার এখাতে ব্যবহৃত সকল গ্রাহকের সিম এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাবলী গ্রাহকের কেওয়াইসি (KYC)-তে প্রদত্ত তথ্যের সাথে সংগতিপূর্ণ হওয়া এবং মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রাক্কালে আবেদনকারীর সিম এরং NID নম্বর একই ব্যাক্তির কিনা তা নিশ্চিত হওয়া আবশ্যক। বর্ণিত বিষয়ে তথ্যের গরমিলের কারণে বিভিন্ন ধরনের অপব্যবহার ও অপরাধ সংঘটিত হওয়ার ঝুঁকি থাকে। এমতাবস্থায়,
১. গ্রাহকের কেওয়াইসি (KYC)-তে প্রদত্ত তথ্যের সাথে সংশ্লিষ্ট সিমের নিবন্ধন তথ্যাবলী একই রকম এবং নির্ভুল করার সকল গ্রাহকের মোবাইল সিম আগামী ৬ (ছয়) মাসের মধ্যে Re-registration/Registration করতে হবে।
২. গ্রাহকগণের দ্বারা Re-registration/Registration সম্পাদনান্তে এর প্রমানকের কপি আপনাদের এজেন্টের মাধ্যমে সংগ্রহপূর্বক তা যাচাই ও সংরক্ষন করতে হবে।
৩. গ্রাহকদের সিম Re-registration/Registration সফল করার এ বিষয়ে প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রম গ্রহণের জন্য আপনাদের অনুরোধ জানানো যাচ্ছে।
৪. অপরাধমূলক লেনদেনের ঝুঁকি হ্রাস করার ৫০০০/- (পঁাচ হাজার) টাকা বা তদুর্দ্ধ অংকের প্রতিটি Cash- in এবং Cash-out সম্পাদনকালে সেবাদানকারী এজেন্ট কর্তৃক গ্রাহকের ছবি উত্তোলনপূর্বক তা সংশ্লিষ্ট লেনদেনের তথ্য হিসেবে সংরক্ষণ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে।
এ বিষয়ে আপনাদের কর্তৃক গৃহীত ব্যবস্থাদি আগামী ৩১ আগষ্ট ২০১৫ তারিখে এবং পরবতী ছয় মাসে মাসিক ভিত্তিতে এ বিষয়ক অগ্রগতি প্রতিবেদন প্রেরণের (প্রতি মাসের বিবরণী পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে) জন্য আপনাদিগকে অনুরোধ জানানো যাচ্ছে ।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।