বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Foreign Direct Investment-FDI) এবং বেসরকারীখাতে বহিঃউৎস হতে গৃহীত ঋণ (Private Sector External Debt- PSED) সংক্রান্ত তথ্য/উপাত্ত অন্যান্য অর্থনৈতিক সূচক এর মত অত্যন্ত গুরুত¦পূর্ণ সূচক হিসেবে ব্যবহৃত হয় বিধায় এ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ কর্তৃক Enterprise Survey এর মাধ্যমে FDI এবং PSED সংক্রান্ত তথ্যাবলী যথাক্রমে ষান্মাষিক ও ত্রৈমাসিক ভিত্তিতে সংগ্রহ ও সংকলন করা হচ্ছে । বিদ্যমান ব্যবস্থায় FDI এবং PSED গ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হতে সরাসরি তথ্য সংগৃহীত হয়ে থাকে । বিষয়টির গুরুত¦ বিবেচনা করে FDI/PSED গ্রহণকারী সকল প্রতিষ্ঠান হতে নিয়মিত তথ্য প্রাপ্তি নিশ্চিত করার এখন হতে প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক বিনিয়োগ/ঋণ গ্রহণের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ/ঋণ গ্রহণের তথ্য/উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে । এখন হতে অনুমোদিত ডিলার ব্যাংক FDI এবং PSED গ্রহণকারী প্রতিষ্ঠান গুলোর বিদেশ হতে FDI এবং PSED গ্রহণের তথ্যাবলী নিম্নে উল্লিখিত ফরমে (সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক যথাযথভাবে পূরণকৃত) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিসংখ্যান বিভাগে দাখিল করবে (ফরমগুলোর ছক সার্কুলারের সাথে সংযুক্ত)ঃ
Reporting Form Type of Information Reporting Frequency Submission Deadline
Form ED-1 Summary Report on Foreign Borrowing Agreement One time Within one month of approval of foreign loan.
Form ED-2 Status Report on Foreign Borrowings from Non-Residents Quarterly Within one month after end of reference quarter
Form-FI-1: Foreign Investment in Bangladesh Foreign Investment Related Half yearly Within 3 months from the end of half year i.e. Jan-June Report by 30 September and July-Dec Report by 31 March of the next year.
সকল বিনিয়োগ প্রতিষ্ঠানের সঠিক FDI এবং PSED রিটার্ণ নিয়মিত দাখিল নিশ্চিতকরণকল্পে FDI এবং PSED গ্রহণকারী প্রতিষ্ঠান এবং অনুমোদিত ডিলার/অফসোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) নিম্নরূপ নির্দেশনাবলী অনুসরণ করবেঃ
১ । ইতোমধ্যে FDI অথবা PSED গ্রহণ করেছে এমন সব প্রতিষ্ঠানকে FDI/PSED রিটার্ণ দাখিল করেছেন মর্মে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ হতে বাধ্যতামূলকভাবে প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে । তবে ইতোমধ্যে FDI অথবা PSED গ্রহণ করেছে এমন সব প্রতিষ্ঠান এ সার্কুলার জারির পর বর্ণিত নির্দেশনা মোতাবেক তাদের মনোনীত অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে ১ম বার যথাযথভাবে পূরণকৃত রিটার্ণ দাখিল করলেই উক্ত প্রত্যয়নপত্র গ্রহণের বিষয়ে পরিসংখ্যান বিভাগে আবেদন করা হয়েছে মর্মে বিবেচিত হবে অর্থাৎ এ ধরনের প্রতিষ্ঠানকে প্রত্যয়নপত্রের জন্য পৃথক আবেদন করতে হবে না ।
২ । অন্যান্য প্রতিষ্ঠান (যারা ইতোপূর্বে FDI অথবা PSED গ্রহণ করেনি) FDI অথবা PSED গ্রহণ করার পর ১ মাসের মধ্যে FDI/PSED রিটার্ণ এর বিষয়ে প্রত্যয়নপত্রের জন্য Form F1-1, Form ED-1, Form ED-2 (যেটি প্রযোজ্য) পূরণপূর্বক মনোনীত অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিসংখ্যান বিভাগে আবেদন করবে এবং পরবর্তীতে নিয়মিতভাবে FDI/PSED রিটার্ণ দাখিল করতে থাকবে ।
৩ । বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে ফরম Form ED-1 দাখিলের সময় অনুমোদিত ঋণচুক্তির একটি সত্যায়িত কপি বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে । পরবর্তীতে চুক্তিটির কোনও পরিবর্তন হয়ে থাকলে সে ক্ষেত্রেও পরিবর্তনের ১ মাসের মধ্যে এর কপি দাখিল করতে হবে ।
৪ । ডিসেম্বর ও জুন ভিত্তিক তথ্য দাখিলের সাথে বার্ষিক/অর্ধ-বার্ষিক (যেটি প্রযোজ্য) নিরীক্ষিত স্থিতিপত্র ও আয়/ব্যয় হিসাবের একটি করে কপি দাখিল করতে হবে ।
৫ । FDI অথবা PSED গ্রহণকারী প্রতিষ্ঠানকে কোন আর্থিক সুবিধা/সেবা প্রদানের প্রাক্কালে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ হতে FDI/PSED রিটার্ণ এর বিষয়ে প্রত্যয়নপত্র গ্রহণ করা হয়েছে/প্রত্যয়নপত্রের জন্য যথাযথভাবে ফরম পূরণ করে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিসংখ্যান বিভাগে আবেদন করা হয়েছে মর্মে অনুমোদিত ডিলার ব্যাংক/ওবিইউ নিশ্চিত করবে ।
৬ । FDI/PSED গ্রহণকারী সকল প্রতিষ্ঠান Form ED-1, Form ED-2 Ges Form FI-1 যথাযথভাবে পূরণ করে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে দাখিলের জন্য তাদের মনোনীত অনুমোদিত ডিলার ব্যাংকের নিকট দাখিল করবে । অনুমোদিত ডিলার ব্যাংক শাখা তাদের গ্রাহক প্রতিষ্ঠানগুলো কর্তৃক পূরণকৃত ফরমগুলো (ফরম পূরণকারী প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা উল্লেখসমেত) একত্রে একটি ফরওয়ার্ডিং পত্রের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে দাখিল করবে ।
৭ । একটি প্রতিষ্ঠান এক বা একাধিক ব্যাংকের এক বা একাধিক ব্যাংক শাখার মাধ্যমে FDI অথবা PSED গ্রহণ করলেও শুধুমাত্র একটি ব্যাংক শাখার মাধ্যমে তাদের Form ED-1, Form ED-2 এবং Form FI-1 দাখিল করবে ।
৮ । অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়/প্রিন্সিপাল অফিস তাদের অনুমোদিত ডিলার ব্যাংক শাখাগুলোর FDI/PSED গ্রহণকারী গ্রাহক প্রতিষ্ঠানগুলোর শাখাওয়ারী তালিকা (যেসব প্রতিষ্ঠানের FDI/PSED রিটার্ণ ঐ ব্যাংকের এডি শাখার/ওবিইউ এর মাধ্যমে দাখিল করা হবে সেগুলোর নাম ও রেজিষ্ট্রার্ড অফিসের ঠিকানাসহ, ইপিজেডস্থিত প্রতিষ্ঠানসহ) অর্ধ-বার্ষিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিসংখ্যান বিভাগে দাখিল করবে যা নিয়মিত হালনাগাদ করতে হবে। এ তালিকা বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের পরিদর্শনের জন্যও প্রস্তুত রাখতে হবে ।
৯ । ইপিজেডস্থিত প্রতিষ্ঠানগুলোকেও (এ/বি/সি টাইপ) তাদের মনোনীত ব্যাংকের মাধ্যমে (AD/OBU) উপর্যুক্ত নির্দেশনা মোতাবেক FDI/PSED রিটার্ণ এর বিষয়ে প্রত্যয়নপত্র গ্রহণ এবং FDI/PSED রিটার্ণ দাখিল করতে হবে ।
১০ । এডি ব্যাংক/ওবিইউ ডিসেম্বর ২০০৯ ভিত্তিতে উপর্যুক্ত নির্দেশনা মোতাবেক FDI/PSED রিটার্ণ (Form ED-2 এবং Form-FI-1) দাখিল শুরু করবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যথাক্রমে ত্রৈমাসিক/অর্ধ-বার্ষিক ভিত্তিতে তথ্য দাখিল অব্যাহত রাখতে হবে । নতুন বিনিয়োগ/ঋণ গ্রহণের ক্ষেত্রে Form- FI-1/Form ED-1 দাখিলের নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে ।
সকল গ্রাহক প্রতিষ্ঠানের সঠিক FDI এবং PSED রিটার্ণ নিয়মিত দাখিলে দায়িত¦শীল ভূমিকা পালনের জন্য সকল এডি ব্যাংক এবং ওবিইউ’কে পরামর্শ প্রদান দেয়া যাচ্ছে ।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবহিত করবেন ।