Special Notice Deposit (SND) Account. Ref: BRPD Circular No. 26 dated 25-Aug-2010.



শিরোনামোক্ত বিষয়ে BRPD CIRCULAR NO. 20 DATED 16.05.2010 এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

উক্ত সার্কুলারের ২নং ক্রমিকের নির্দেশনা অনুযায়ী Special Notice Deposit (SND) হিসাব হতে টাকা উত্তোলনের জন্য গ্রাহক কর্তৃক ন্যুনতম ৭ (সাত) দিনের নোটিশ প্রদান করতে হবে। এ প্রসঙ্গে আরও জানানো যাচ্ছে যে, ন্যুনতম ৭ (সাত) দিনের পূর্ব নোটিশ (Prior Notice) ব্যতিরেকে SND হিসাব হতে টাকা উত্তোলন করা হলে গ্রাহক উক্ত হিসাবে ঐ মাসের জন্য কোন সুদ/মুনাফা প্রাপ্য হবেন না। প্রতিটি উত্তোলনের জন্যই পৃথকভাবে নোটিশ প্রদান করতে হবে এবং পেছনের তারিখযুক্ত back dated কোন নোটিশ গ্রহন করা যাবে না।

অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।