শিরোনামোক্ত বিষয়ে BRPD CIRCULAR NO. 02 DATED 16.01.2014 এর প্রতি ব্যাংকসমূহের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব এবং এক্ষেত্রে সরকারের অগ্রাধিকার বিবেচনায় এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ব্যাংকসমূহ কর্তৃক ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee) প্রদান/ইস্যুর ক্ষেত্রে উক্ত সার্কুলারের নির্দেশনা প্রযোজ্য হবে না।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।