উপর্যুক্ত বিষয়ে ১৫/০৬/২০১০ তারিখে জারীকৃত ডিওএস সার্কুলার নং-০৪ এর ৩(১)(ঙ) নং ক্রমিকে বর্ণিত নির্দেশনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। উক্ত ক্রমিকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন হতে লাইসেন্সপ্রাপ্ত কোন স্টক ডিলারকে তালিকাভুক্ত শেয়ার/ডিবেঞ্চার এর বিপরীতে প্রদানযোগ্য ঋণের সর্বোচ্চ সীমা ১.০০(এক) কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত রেখে এই ঋণ সীমা বর্ধিতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এলক্ষ্যে, ডিওএস সার্কুলার নং-০৪/২০১০ এর ৩(১)(ঙ) নং ক্রমিকে বর্ণিত বিষয়বস্তু নি¤েœাক্তভাবে প্রতিস্থাপিত হবে-
‘‘ (ঙ) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন হতে লাইসেন্সপ্রাপ্ত কোন স্টক ডিলারকে (যে শুধুমাত্র নিজের জন্য শেয়ার/ডিবেঞ্চার ক্রয় বিক্রয় করে থাকে) শেয়ার/ডিবেঞ্চার এর বিপরীতে প্রদানকৃত ঋণ;
তবে, শেয়ার/ডিবেঞ্চার ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কোন স্টক ডিলারকে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত শেয়ার/ডিবেঞ্চার এর বিপরীতে ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে ও অন্যান্য ব্যাংকিং নিয়মাচার পালন এবং প্রয়োজনীয় বন্ধকী দলিলাদি সম্পাদনপূর্বক ‘এ’ ও ‘বি’ গ্রুপভুক্ত শেয়ার/ডিবেঞ্চার এর অনুকূলে যথাক্রমে বিগত ৬(ছয়) মাসের গড় বাজার মূল্যের সর্বাধিক ৭০%এবং ৬০% পর্যন্ত ঋণ প্রদান করা যাবে যার সর্বোচ্চ সীমা উভয় গ্রুপভুক্ত শেয়ার/ডিবেঞ্চার এর অনুকূলে মোট ৩.০০ (তিন) কোটি টাকা।”
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ডিওএস সার্কুলার নং-০৪/২০১০ এর অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/mar132013dosl04.pdf