Cash incentive against wage earners’ remittances sent through legal channels. Ref: FEPD Circular Letter No. 34 dated 23-Sep-2020.



বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ঢাকা।
www.bb.org.bd

এফই সার্কুলার পত্র নং-৩৪ ২৬ ভাদ্র ১৪২৭
তারিখঃ—————–
২৩ সেপ্টেম্বর ২০২০

প্রধান নির্বাহী/ব্যবস্থাপনা পরিচালক
বাংলাদেশে কার্যরত সকল তফসিলী ব্যাংক।

বিষয় ঃ বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে নগদ সহায়তা প্রদান প্রসঙ্গে।

প্রিয় মহোদয়গণ,

শিরোনামোক্ত বিষয়ে অত্র বিভাগ কর্তৃক জারীকৃত এফই সার্কুলার পত্র নং-২০ তারিখঃ ১২/০৫/২০২০ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

০২। উক্ত সার্কুলার পত্রের ৩(খ) অনুচ্ছেদের মাধ্যমে মাঃডঃ ৫,০০০.০০(পাঁচ হাজার) অথবা ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) টাকার অধিক রেমিট্যান্সের ক্ষেত্রে প্রাপক(বেনিফিশিয়ারি) কর্তৃক ১৫(পনের) কার্যদিবসের মধ্যে কাগজপত্রাদি দাখিল করার বাধ্যবাধকতা শিথিল করে কাগজপত্রাদি দাখিলের সময়সীমা ০২(দুই) মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র প্রাপক কর্তৃক কাগজপত্রাদি দাখিল করার বিষয়ে সময়সীমা ধার্য করা হয়েছে। রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক কর্তৃক রেমিট্যান্স আহরণকারী ব্যাংক বরাবর কাগজপত্রাদিসহ নগদ সহায়তার দাবী পেশের জন্য নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়নি।

০৩। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে প্রাপক কর্তৃক কাগজপত্রাদি দাখিলের নির্দিষ্ট সময়সীমা(০২ মাস) এর মধ্যে রেমিট্যান্স প্রদানকারী ব্যাংকে(বেনিফিশিয়ারী ব্যাংক) দাখিল করা হলেও রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক কর্তৃক তা রেমিট্যান্স আহরণকারী ব্যাংকে পৌঁছাতে বিলম্বের কারণে ২(দুই) শতাংশ নগদ সহায়তা প্রদান কার্যμম বিলম্বিত হচ্ছে। ফলে গ্রাহকের নগদ সহায়তা প্রাপ্তিতে বিলম্ব এবং রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের হিসাবায়ন নিস্পত্তিতে সময়ক্ষেপন হচ্ছে।

০৪। এরূপ অবস্থায়, মাঃডঃ ৫,০০০.০০(পাঁচ হাজার) অথবা ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) টাকার অধিক রেমিট্যান্সের ক্ষেত্রে নগদ সহায়তা প্রাপ্তি এবং রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের হিসাবায়ন দ্রুত নিষ্পত্তির জন্য প্রাপক কর্তৃক কাগজপত্রাদি দাখিলের পর রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক কর্তৃক বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে তা রেমিট্যান্স আহরণকারী ব্যাংক বরাবর প্রেরণ নিশ্চিত করার জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হলো।

০৫। এ প্রসঙ্গে অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

আপনাদের বিশ্বস্ত,
(মোহাম্মাদ খুরশীদ ওয়াহাব)
মহাব্যবস্থাপক
ফোন ঃ ৯৫৩০১২৩

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/sep232020fepdl34.pdf

⇧