গত ০৫/০৮/২০১৪ইং তারিখে পরিসংখ্যান বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ও জনতা ব্যাংক লিঃ এর কর্মকর্তাদের উপস্থিতিতে দৈনিক জেলা ভিত্তিক রেমিট্যান্স রিপোর্টিং শীর্ষক আলোচনা সভায় নিম্নোক্ত নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১) অথরাইজড ডিলার ব্যাংকগুলো Wage remittance এর অনূকুলে দৈনিক প্রাপ্ত কভার ফান্ডের যে পরিমান রেমিট্যান্স রেমিটারের জেলা সুনির্দিষ্ট করা সম্ভব হয় সে পরিমান রেমিট্যান্সের রেমিটারের জেলার নাম উল্লেখপূর্বক এবং বাকী যে পরিমান রেমিট্যান্স ঐ দিনে রেমিটারের জেলা সুনির্দিষ্ট করা সম্ভব নয় সে পরিমান রেমিট্যান্সের ক্ষেত্রে রেমিটারের জেলার পরিবর্তে NOT SPECIFIED (যা REFFERENCE FILE এ অšর্তভূক্ত করা হলো এবং ব্যাংকগুলোকে REFFERENCE FILE সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো) উল্লেখপূর্বক ‣দনিক remittance RIT – তে রিপোর্ট করতে হবে। সকল ক্ষেত্রে Country from which remittance is made উল্লেখ করতে হবে।
২) সপ্তাহের প্রথম দিন রবিবার পুর্ববর্তী সপ্তাহের যে সকল জেলা NOT SPECIFIED উল্লেখ করা হয়েছে সে সকল রেমিট্যান্সের ক্ষেত্রে সঠিক জেলা নিশ্চিত করে সংশোধন করতে হবে।
৩) বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ রিপোর্টকৃত সাপ্তাহিক রেমিট্যান্স এবং পরিসংখ্যান বিভাগে রিপোর্টকৃত দৈনিক জেলাভিত্তিক রেমিট্যান্স (সাপ্তাহিক হিসেবে) এর মোট পরিমান অবশ্যই সমান হতে হবে।
উপরোক্ত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান বিভাগে ‣দনিক জেলা ভিত্তিক রেমিট্যান্সের RIT Input Temple এর মাধ্যমে তথ্য প্রেরণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন এবং সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করবেন।