বিআরপিডি সার্কুলার লেটার নং-২১ তারিখ: ১৩ অক্টোবর ২০২৫/২৮ আশ্বিন ১৪৩২

বাবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তী
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক

প্রিয় মহোদয়,

শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রপ্তানিকারকগণের বিরাজমান সমস্যা সমাধান প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ে বিআরপিডি সার্কুলার লেটার নং-২৭, তারিখ: ০৭ জুলাই ২০২২ এর সাথে সংযুক্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ২৯ জুন ২০২২ তারিখের স্মারক নং-৫৩.০০.০০০০.৩৩১.৩৮.০০৫.২১.১৬৯ এবং বিআরপিডি সার্কুলার সেটার নং-০৪: তারিখ: ১৬/০২/২০২৫ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

২. কাঁচাপাট রপ্তানিকারকগণের বিরাজমান সমস্যাসমূহ সমাধানের লক্ষ্যে জারিকৃত উল্লিখিত স্মারক এবং সার্কুলার লেটারের আওতায় ঋণ/বিনিয়োগ হিসাব পুনঃতফসিলিকরণের লক্ষ্যে গ্রাহকের ৩১ মার্চ ২০২৪ তারিখ ভিত্তিক বিদ্যমান ঋণ স্থিতির ২% ডাউন পেমেন্ট জমাদানপূর্বক গ্রাহক কর্তৃক সংশ্লিষ্ট ব্যাংকের নিকট আবেদন দাখিলের সময়সীমা সার্কুলার জারীর ০৬ (ছয়) মাস পর্যন্ত নির্ধারিত ছিল। কিল্প বিভিন্ন কারণে এ খাতের অধিকাংশ গ্রাহক অদ্যাবধি সার্কুলার লেটারে বর্ণিত সুবিধা গ্রহণের লক্ষ্যে ডাউন পেমেন্ট প্রদান ও অন্যান্য শর্তাদি পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর আবেদন দাখিলে সমর্থ হয়নি মর্মে জানা যায়।

৩. এমতাবস্থায়, কাঁচাপাট রপ্তানিকারকগণ কর্তৃক ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ ভিত্তিক ঋণ স্থিতির ২০% ডাউন পেমেন্ট জমাদানপূর্বক পুনরায় ২(দুই) বছরের মরাটরিয়ামসহ পুনঃতফসিল সুবিধা গ্রহণের জন্য ব্যাংকের নিকট আবেদন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এতদ্ব্যতীত, উল্লিখিত সার্কুলার পেটাবে বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

৪. ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হয়ে।

আপনাদের বিশ্বস্ত,
(মোঃ বায়েজীদ সরকার)
পরিচালক (বিআরপিডি)
ফোন: ৯৫৩০২৫২