ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক
স্কুল ব্যাংকিং হিসাব সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তরকরণ প্রসঙ্গে।
২৮ অক্টোবর ২০১৩ তারিখের জিবিসিএসআরডি সার্কুলার নং ঃ ০৭ এবং ২৮ জানুয়ারী ২০১৮ তারিখের এফআইডি সার্কুলার লেটার নং ঃ ০১ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
স্কুল ব্যাংকিং হিসাবধারী যেসকল শিক্ষার্থীর বয়স ১৮ বছর অতিক্রান্ত হয়েছে তাদের হিসাব হিসাবধারীর সম্মতিক্রমে অতিসত্ত¡র সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তর করার জন্য পরামর্শ দেওয়া হলো।
এ প্রেক্ষিতে, ২৮ জানুয়ারী ২০১৮ তারিখের এফআইডি সার্কুলার লেটার নং ঃ ০১ এর সংযুক্তি-খ এর নির্ধারিত ফরমেট অনুযায়ী এতদ্সংক্রান্ত অগ্রগতির তথ্য নিয়মিতভাবে এ বিভাগে প্রেরণের জন্য আপনাদেরকে অনুরোধ জানানো যাচ্ছে।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/finincld/dec172018fidl02.pdf