শিরোনামোক্ত বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড এর ০২.০৭.২০১৫ তারিখে নথি নং-০৮.০১.০০০০.০৩০.০৩.০০৯.১৫/৬১ এর মাধ্যমে জারীকৃত এস,আর,ও ২২৪-আইন/২০১৫ তারিখ: ০২/০৭/২০১৫ খ্রিস্টাব্দ আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অপর পৃষ্ঠায় হুবহু পুনঃমুদ্রিত হলো।
বাজেট কার্যক্রম, ২০১৫ এর মাধ্যমে নতুন জারিকৃত এস, আর, ও, ২২৪-আইন/২০১৫ এর আওতায় রপ্তানীমূল্যের উপর আয়কর কর্তনের হার ০.৬০% নির্ধারণ প্রসঙ্গে। নথি নং-০৮.০১.০০০০.০৩০.০৩.০০৯.১৫/৬১ তারিখ ০২.০৭.২০১৫.
উপর্যুক্ত বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
০২। বাজেট কার্যক্রম, ২০১৫ এর ধারাবাহিকতায় নতুন একটি এস, আর, ও, ২২৪-আইন/২০১৫ তারিখ ০২.০৭.২০১৫ খ্রিস্টাব্দ জারী করা হয়েছে। উক্ত এস্আর ও মোতানেক আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এ ধারা 53BB এবং 53BBBB তে নির্ধারিত রপ্তানী মূল্যের (export proceeds) উপর আয়কর কর্তনের হর ০.৮০% হতে হাস করে (reduction in rate) ০.৬০% এ নির্ধারণ করা হয়েছে। ফলে সকল প্রকার রপ্তানী মূল্যেও উপর ০.৬০% হারে উৎসে আয়কর কর্তন করতে হবে।
০৩। উপরি-উল্লিখিত ধিান ৩০.০৬.২০১৬ খ্রিঃ পর্যন্ত কার্যকর থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে।