বহিঃনিরীক্ষিক কর্তৃক প্রণীত ম্যানেজমেন্ট রিপোর্ট দাখিল সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের DOS CIRCULAR NO. 04 DATED 10.10.2013 এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
উক্ত সাকুর্লারে হিসাব বর্ষ শেষ হওয়ার ৭৫(পঁচাত্তর) দিনের মধ্যে বহিঃ নিরীক্ষক কতৃর্ক প্রণীত ম্যানেজমেন্ট রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে দাখিলের নির্দেশনা রয়েছে। সার্বিক বিবেচনায় এক্ষণে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ডিসেম্বর ২০১৫ এ সমাপ্ত হিসাব বর্ষ হতে নিরীক্ষিত আর্থিক বিবরণী বাংলাদেশ ব্যাংকে দাখিলের তারিখ হতে পরবর্তী ২০(বিশ) দিনের মধ্যে বহিঃনিরীক্ষক কতৃর্ক প্রণীত ম্যানেজমেন্ট রিপোর্ট ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে আবশ্যিকভাবে দাখিল করতে হবে।
বর্ণিত বিষয়ে ইতোপূর্বে জারিকৃত DOS CIRCULAR NO. 04 DATED 10.10.2013 বাতিল বলে গণ্য হবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/may102016dos01.pdf