বাংলাদেশ ব্যাংক
(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)
প্রধান কার্যালয়
মতিঝিল, ঢাকা-১০০০
বাংলাদেশ।
ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট
| এফইওডি সার্কুলার লেটার নং-০১/২০২০ | ১৫ শ্রাবণ/১৪২৭ তারিখঃ——————– ৩০ জুলাই/ ২০২০ |
বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত
ডিলার এবং সকল মানি চেঞ্জার প্রতিষ্ঠান।
প্রিয় মহোদয়,
মানি চেঞ্জিং প্রতিষ্ঠান সমূহের লেনদেন বিবরনীর হার্ডকপি দাখিল প্রসঙ্গে।
Guidelines For Foreign Exchange Transactions/2018, Vol‐1,Chapt‐2, Section‐II, Para‐10 এবং এফইওডি সার্কুলার লেটার নং- ০৭/২০১৫ তারিখ ১০/১২/২০১৫ মোতাবেক বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত মানি চেঞ্জার প্রতিষ্ঠানসমূহ তাদের বৈদেশিক মুদ্রা লেনদেন অর্থাৎ দৈনন্দিন ক্রয়-বিক্রয় অনলাইনে রিপোটিং করে আসছে। পাশাপাশি লেনদেন বিবরণীর হার্ডকপিও তারা বাংলাদেশ ব্যাংকে দাখিল করে আসছে।
২। এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে,এখন হতে উক্ত লেনদেন বিবরণীর হার্ডকপি দাখিলের আবশ্যকতা নেই। এতদ্সংক্রন্ত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তীত থাকবে।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনাদের বিশ্বস্ত
(উত্তম কুমার মোদক)
উপ মহাব্যবস্থাপক
ফোন-৯৫৩০৫২০
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/feod/jul302020feodl01.pdf