PSD CIRCULAR NO. 01 DATED 18.03.2014 এর অনুবৃত্তিক্রমে জানানো যাচ্ছে যে,বাংলাদেশে কার্যরত বিভিন্ন বানিজ্যিক ব্যাংক এবং স্টেক হোল্ডারদের স্বার্থ বিবেচনা করে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)-এর আওতায় সম্পাদিত আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন (ATM) লেনদেনের ক্ষেত্রে সার্ভিস চার্জ নি¤ড়বরূপভাবে পুনঃনির্ধারণ করা হলোঃ
২. NPSB-র আওতায় একটি ব্যাংকের গ্রাহক ভিনড়ব ব্যংকের ATM ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের (Cash Withdrawal) ক্ষেত্রে লেনদেন প্রতি সার্ভিস চার্জ ভ্যাটসহ সর্বোচ্চ ২০.০০ টাকা, স্থিতি অনুসন্ধানের (Balance Inquiry) জন্য ভ্যাটসহ সর্বোচ্চ ৫.০০ টাকা এবং ক্ষুদে বিবরণীর (Mini Statement) জন্য ভ্যাটসহ সর্বোচ্চ ৫.০০ টাকা নির্ধারণ করা হলো; নির্ধারিত চার্জ কার্ড ইস্যুকারী (Issuer) ব্যাংক এটিএম বু সুবিধা স্থাপনকারী (Issuer) ব্যাংককে প্রদান করবে;
৩. উপর্যুক্ত ২ নং ক্রমিকে বর্ণিত নগদ অর্থ উত্তোলনের (Cash Withdrawal) জন্য লেনদেন প্রতি সার্ভিস চার্জ বাবদ ভ্যাটসহ সর্বোচ্চ ১৫.০০ টাকা কার্ড ইস্যুকারী ব্যাংক তাদের গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে;
৪. উপর্যুক্ত ২ নং ক্রমিকে বর্ণিত স্থিতি অনুসন্ধান (Balance Inquiry) এবং ক্ষুদে বিবরণীর (Mini Statement) জন্য লেনদেন প্রতি সার্ভিস চার্জ ভ্যাটসহ সর্বোচ্চ ৫.০০ টাকা কার্ড ইস্যুকারী ব্যাংক তাদের গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে;
৫. উপর্যুক্ত ৩ নং এবং ৪ নং ক্রমিকে বর্ণিত চার্জের অতিরিক্ত কোনরূপ চার্জ/ফি গ্রাহকের নিকট হতে আদায় করা যাবে না;
৬. নির্ধারিত চার্জ দেশের অভ্যন্তরে NPSB -র আওতায় সম্পাদিত সকল কার্ডভিত্তিক এটিএম লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নির্ধারিত চার্জ আগামী ০১.০২.২০১৫ তারিখ হতে কার্যকর হবে।