আপনারা নিশ্চয় অবগত আছেন যে, সরকার জাতীয় সঞ্চয় কার্যক্রমকে উৎসাহিত করা এবং উন্নয়নমূলক কাজে অর্থ যোগানের বিবিধ প্রকার সঞ্চয়পত্রের সুদের হার সাম্প্রতিক সময়ে বৃদ্ধি করেছে। কিন্তু তা সত্ত্বেও লক্ষ্য করা যাচ্ছে যে, সঞ্চয়পত্র বিক্রির পরিমান আশানুরূপ বৃদ্ধি পায়নি। বিবিধ পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ/আপত্তি পাওয়া যাচ্ছে যে, তফসিলী ব্যাংকসমূহের শাখা সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্তিতে থাকা সত্ত্বেও গ্রাহকগণকে নানা প্রক্রিয়ায় সঞ্চয়পত্র বিক্রিতে নিরুৎসাহিত করেন এবং সার্বিকভাবে সঞ্চয়পত্র বিক্রিতে সহযোগিতা করেন না।
সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭ এর অনুচ্ছেদ নং-৩ এর নির্দেশনা মোতাবেক সঞ্চয়পত্রের ইস্যু/বিক্রয়কারী অফিস হিসেবে বিনিয়োগকারীদের নিকট সঞ্চয়পত্র বিক্রিতে সহযোগিতা প্রদানসহ দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে যথাযথ অংশগ্রহণের সুযোগ দিতে আপনাদেরকে পরামর্শ দেয়া হলো।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।