Regarding introduction of 7 & 14 Day BB Bill. Ref: DMD Circular No. 03 dated 05-Apr-2016.



মুদ্রানীতি বাস্তবায়ন ও তারল্য ব্যবস্থাপনাকে আরো কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রচলিত ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের পাশাপাশি ৭ ও ১৪ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিল প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত সিদ্ধান্ত অনুসারে প্রতি কার্যদিবসে ৭, ১৪ ও ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হবে ।

বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠান প্রসঙ্গে জারিকৃত ২১/০৯/০৬ তারিখের এফআরটিএমডি(পিডিএস)১৫৪/ ২০০৬-১৬৬১ নং পত্রের মাধ্যমে প্রদত্ত বাংলাদেশ ব্যাংক বিল ইস্যুর নিয়মাবলী ও কার্যপদ্ধতি সংক্রান্ত নির্দেশনা ৭ ও ১৪ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এ নির্দেশনা আগামী ০৬/০৪/২০১৬ হতে কার্যকর হবে ।

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dmd/apr052016dmd03.pdf