শিরোনামোক্ত বিষয়ে জারিকৃত এফই সার্কুলার নং ০৯, তারিখঃ এপ্রিল ১৭, ২০০০ (FEPD CIRCULAR NO. 09 DATED 05.03.2001?) এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী প্রযোজ্য অন্যান্য রপ্তানিখাতে নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকি পরিশোধের ন্যায় চামড়াজাত দ্রব্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পরিশোধের পূর্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করাতে হবে। আলোচ্য নির্দেশনা এ সার্কুলার জারির তারিখ হতে কার্যকর হবে।
০২। চামড়াজাত দ্রব্য রপ্তানির বিপরীতে সংশ্লিষ্ট সকল সার্কুলার/সার্কুলারপত্রের প্রযোজ্য নির্দেশনা এবং অন্যান্য খাতের জন্য প্রযোজ্য অডিট ফার্ম নিয়োগ বিষয়ক নির্দেশাবলী এক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট সকল পক্ষকে এতদ্মর্মে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।