Reduction of Interest Rate under Second Small and Medium Sized Enterprise Development Project (SMEDP2). Ref: SMEDP-2 Circular Letter No. 01 dated 23-Nov-2020.



উপর্যুক্ত বিষয়ে ১৫ নভেম্বর ২০১৭ তারিখে জারিকৃত এফআইডি সার্কুলার নং-০১/২০১৭ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

০২।   নভেল  করোনা  ভাইরাস  (কোভিড-১৯)  এর  প্রাদুর্ভাবের  কারণে  ক্ষতিগ্রস্ত  কুটির,  মাইক্রো,  ক্ষুদ্র  ও  মাঝারী  শিল্প  উদ্যোক্তাদের (সিএমএসএমই) সক্ষমতা অক্ষুন্ন রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধির  নিমিত্তে  সিএমএসএমই খাতে চলতি মূলধন ঋণের পাশাপাশি  মেয়াদী ঋণ প্রবাহ বৃদ্ধির  লক্ষ্যে  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ  সরকার এবং এশিয়ান  ডেভেলপমেন্ট  ব্যাংক  (এডিবি) এর  যৌথ অর্থায়নে  পরিচালিত  সেকেন্ড স্মল এন্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিলের বিষয়ে নি¤œরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঃ

ক) এ তহবিলের আওতায় সুদ হার অংশগ্রহণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে ০২ (দুই) শতাংশ এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ০৬ (ছয়) শতাংশ হারে পুনঃনির্ধারণ; এবং

খ) পুনঃনির্ধারিত সুদ হার এ তহবিলের আওতায় সকল ঋণের ক্ষেত্রে ১৮ নভেম্বর ২০২০ তারিখ হতে কার্যকর হবে।

০৩।  এতদ্সংক্রান্ত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

০৪।  উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারী করা হলো।

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/smedp-2/nov232020smedp-2l01.pdf