Redefining the limit of online fund transfer from one bank account to another bank account and cancellation of the maximum number of daily transactions of Internet Banking Fund Transfer (IBFT) through NPSB. Ref: PSD Circular Letter No. 03 dated 28-Apr-2022.



পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ঢাকা


পিএসডি সার্কুলার লেটার নং ঃ ০৩/২০২২

১৫ বৈশাখ, ১৪২৯
তারিখ ঃ ——————-
২৮ এপ্রিল, ২০২২


ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক

প্রিয় মহোদয়,

অনলাইনে এক ব্যাংক হিসাব হতে অন্য ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের সীমা পুনঃনির্ধারণ এবং এনপিএসবি-এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) এর দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা রহিতকরণ প্রসঙ্গে।

ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহার করে অনলাইন ব্যাংকিং লেনদেনের মাধ্যমে ই-কমার্সের পণ্য/সেবার মলূ ্য পরিশোধ বা আদায় জনসাধারণের নিকট দিন দিন জনপ্রিয় হচ্ছে। ফলে এ ধরণের লেনদেনের পদ্ধতি সহজ ও নিরাপদ করার লক্ষ্যে অনলাইন/ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তরের সীমাও পুনঃনির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে, পিএসডি সার্কুলার নং ০৫ তারিখঃ ০২ নভেম্বর, ২০০৯ এবং ডিসিএমপিএস সার্কুলার নং ০২ তারিখঃ ২৮ মার্চ, ২০১১ রদপূর্বক দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকসমহূকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করা হলোঃ
ক) অনলাইন/ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় পণ্য/সেবার মূল্য পরিশোধ বা আদায় (ই-কমার্সসহ), ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ ইত্যাদি উদ্দেশ্যে এক ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংক হিসাবে অর্থ স্থানাšরÍ করা যাবে;
খ) অনলাইন/ইন্টারনেটে একই ব্যাংকের এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তরের সর্বোচ্চ সীমা ব্যাংক তার স্বীয় ঝুঁকি এবং গ্রাহকের ট্রানজেকশন প্রোফাইল বিবেচনায় নিজেই নির্ধারণ করবে;
গ) পিএসডি সাকুর্ল ার নং ০৯ তারিখঃ ৩০ জুন, ২০২১ এর ক্রমিক নং ৫(খ) এ উল্লিখিত এনপিএসবি-এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) সেবার দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা ও একক লেনদেনের সর্বোচ্চ সীমা অপরিবর্তিত রেখে, দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যার শর্তাবলী রহিত করা হলো;
ঘ) অনলাইন/ইন্টারনেটে অর্থ স্থানান্তরে মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং তদসূত্রে জারীকৃত নির্দেশনাবলীর যথাযথ পরিপালন ব্যাংকসমূহ নিশ্চিত করবে।
এই নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর হবে।

আপনাদের বিশ্বস্ত,
(মোঃ মেজবাউল হক)
মহাব্যবস্থাপক
ফোনঃ ৯৫৩০১৭৪

=”
Source: “&”Bangladesh Bank”&”