লক্ষ্য করা যাচ্ছে যে, ব্যাংকের গ্রাহকগণের নিকট হতে অভিযোগ গ্রহন ও নিষ্পত্তির আপনাদের প্রধান কার্যালয়সহ আঞ্চলিক অফিসগুলোতে অভিযোগ সেল গঠন করা হলেও উক্ত অভিযোগ সেল সম্পর্কে গ্রাহকগণ সম্যক অবহিত না থাকায় এবং আপনাদের ব্যাংকের ওয়েব সাইটেও উক্ত অভিযোগ সেল এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণের ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ইত্যাদি না থাকায় তারা আপনাদের নিকট অভিযোগ দাখিল করতে পারছে না। এমতাবস্থায়, গ্রাহকগণের নিকট আপনাদের ব্যাংকের “অভিযোগ সেল” এর প্রচারণার এই সার্ক ুলারের তারিখ হতে আগামী ০১(এক) মাসের মধ্যে নিম্নরূপ কার্যব্যবস্থা গ্রহনপূ
র্বক অত্র বিভাগকে অবহিত করার জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা যাচ্ছেঃ-
১) ব্যাংকের ওয়েব সাইটে আপনাদের প্রধান কার্যালয়সহ আঞ্চলিক অফিসসমূহে গঠিত অভিযোগ সেলের কর্মকর্তাগণের ঠিকানা, টেলিফোন/মোবাইল নম্বর, ফ্যাক্স নম্বর ও ই-মেইল ঠিকানা ইত্যাদি প্রচার/প্রদর্শনের ব্যবস্থা করা।
২) ব্যাংকের প্রতিটি শাখায় সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে আপনাদের প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসের অভিযোগ সেলের টেলিফোন/মোবাইল নম্বর, ফ্যাক্স নম্বর ও ই-মেইল ঠিকানা সম্বলিত বিজ্ঞপ্তি প্রদর্শনের ব্যবস্থা করা।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।