| বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০ বাংলাদেশ |
ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন |
| ডিওএস সার্কুলার লেটার নং-২৪ |
১৫ শ্রাবণ , ১৪২৭ বঙ্গাব্দ |
ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।
প্রিয় মহোদয়,
ব্যাংকসমূহ কর্তৃক বেসরকারি খাতের অবকাঠামোগত প্রকল্প ও প্রকল্পসংশ্লিষ্ট কোম্পানীতে
Equity Exposure গ্রহণের নীতিমালা প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৬ মে ২০১৯ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার নং-০৩ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০২। উপরিল্লিখিত সার্কুলারের আওতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত Special Purpose Vehicle, Alternative Investment Fund বা সমজাতীয় কোন তহবিলের মাধ্যমে সরকারি এবং পিপিপি এর আওতাধীন প্রকল্প বা প্রকল্পসংশ্লিষ্ট কোম্পানী ব্যতীত বেসরকারি খাতের বিদ্যুৎ ও জ্বালানি, পর্যটন এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি প্রকল্পে বা প্রকল্পসংশ্লিষ্ট কোম্পানীতে ব্যাংকসমূহ কর্তৃক গৃহীতব্য বা ইতোমধ্যে গৃহীত Equity Exposure -এর বাজার তারল্য সৃষ্টি, বিনিয়োগের গুণগত মান বৃদ্ধি এবং ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে নিম্নোক্ত নীতিমালা অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে-
(ক) (১) কোন ব্যাংক কর্তৃক এরূপ Equity Exposure গ্রহণ করার পূর্বে প্রথম সাবস্ক্রিপশনের তারিখ হতে ০১ (এক) বছর সময়ের মধ্যে বর্ণিত কোম্পানীটিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে বিনিয়োগকারী ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে অপরিবর্তনীয় সমঝোতা চুক্তি সম্পাদন করতে হবে;
তবে, ইতোমধ্যে ব্যাংকগুলো কর্তৃক এরূপ Equity Exposure গৃহীত হয়ে থাকলে এই নির্দেশনা জারির ০৬(ছয়) মাসের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানীটি তালিকাভুক্তির বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে।
(২) Direct Listing পদ্ধতিতে তালিকাভুক্তি সম্পাদন করতে হবে এবং শেয়ার প্রতি মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যাংকসমূহ যে মূল্যে উক্ত কোম্পানীর শেয়ারে বিনিয়োগ সম্পাদন করেছে তার গড় মূল্যের কম ধার্য করা যাবে না;
(৩) সংশ্লিষ্ট প্রকল্পের পরিশোধিত মূলধনের ৫% (পাঁচ শতাংশ) -এর বেশি প্রথম বছরে তালিকাভুক্ত করা যাবে না।
(খ) এরূপ কোন প্রকল্প বা প্রকল্পসংশ্লিষ্ট কোম্পানীর বিপরীতে outstanding convertible bond থাকলে এবং সংশ্লিষ্ট বন্ডের Indenture এ ভিন্নরূপ কিছু না থাকলে তালিকাভুক্তির মূল্যে conversion সম্পন্ন করার সুযোগ থাকবে। এক্ষেত্রে উক্ত বন্ডের বিপরীতে থাকা Sinking Fund এর আনুপাতিক অংশ (অর্থাৎ শেয়ারে রূপান্তরিত অংশের বিপরীতে থাকা আনুপাতিক অংশ) উক্ত প্রকল্প বা প্রকল্পসংশ্লিষ্ট কোম্পানী অবশিষ্ট বন্ডের (যদি থাকে) মেয়াদপূর্তীর পূর্বেই নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতে পারবে।
(গ) এরূপ কোন প্রকল্প বা প্রকল্পসংশ্লিষ্ট কোম্পানী (ক) অনুচ্ছেদ অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর বিনিয়োগকারী ব্যাংকসমূহের বিনিয়োগের নিরাপত্তার জন্য অ-তালিকাভুক্ত থাকাকালীন গঠিত কোন বিশেষ তহবিল (Sinking Fund বা অন্য যেকোন নামে হোক না কেন) সংশ্লিষ্ট কোম্পানী উহার পর্ষদের অনুমোদনক্রমে শুধুমাত্র নগদ লভ্যাংশ প্রদান বা তফসিলি ব্যাংকের সাথে থাকা দায় পরিশোধ করার কাজে ব্যবহার করতে পারবে।
০৩। ডিওএস সার্কুলার নং-০৩/২০১৯ এর আওতায় অ-তালিকাভুক্ত কোন কোম্পানীতে কোন ব্যাংকের Equity Exposure উক্ত কোম্পানীটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর বা উক্ত সার্কুলারের আওতায় অ-তালিকাভুক্ত কোন কোম্পানীর বিপরীতে থাকা convertible bond -এ কোন ব্যাংকের বিনিয়োগের নির্দিষ্ট অংশ সংশ্লিষ্ট কোম্পানীটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সময় সাধারণ শেয়ারে রূপান্তরিত হওয়ার পরও উক্ত পরিমাণ বিনিয়োগের বিষয়ে ডিওএস সার্কুলার নং-০৩/২০১৯ এর (২) নং ক্রমিকে প্রদত্ত সুবিধা বহাল থাকবে।
০৪। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (২০১৮ পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হল।
আপনাদের বিশ্বস্ত,
(মোঃ সহিদুল ইসলাম)
মহাব্যবস্থাপক
ফোনঃ ৯৫৩০০৯৩
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/jul302020dosl24.pdf