উপর্যুক্ত বিষয়ে ২৬/০৫/২০০৮ তারিখে ইস্যুকৃত ডিওএস সার্কুলার লেটার নং-০৫ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
উক্ত সার্কুলার লেটার এর ৩ নং ক্রমিকে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক কোম্পানীর জন্য ইনভেস্টমেন্ট (HTM) ও ডিলিং ((HFT) সিকিউরিটিজে বিনিয়োগের অনুপাত নির্দিষ্ট করা হয়েছে। অন্যদিকে ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ১৩(৩) ধারা অনুযায়ী বিদেশী ব্যাংকগুলো দায়হীন অনুমোদিত সম্পত্তি নিদর্শনপত্রে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে পারে যা ইনভেস্টমেন্ট (HTM) সিকিউরিটিজ হিসেবে গণ্য। এক্ষণে, এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, বাংলাদেশে কার্যরত বিদেশী ব্যাংকগুলো ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর উপরোক্ত ধারা পরিপালনপূর্বক শুধুমাত্র মূলধন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাধীনে আলোচ্য সার্কুলার লেটারে নির্ধারিত বিনিয়োগের অনুপাত অপেক্ষা বেশী পরিমানে ইনভেস্টমেন্ট (HTM) সিকিউরিটিজ ধারণ করতে পারবেঃ
ক) মূলধন সংরক্ষণের উদ্দেশ্যে সিকিউরিটিজ ক্রয়কালে দাখিলযোগ্য DB-5d বিবরণীতে HTM এর পাশাপাশি Liened for Capital হিসেবেও ঘোষণা প্রদান করতে হবে ।
খ) HTM অংশে ধারণকৃত এবং মূলধন হিসেবে বন্ধকীকৃত নয় এরূপ কোন সিকিউরিটিজ নতুনভাবে মূলধনের জন্য বন্ধকযোগ্য বিবেচিত হবেনা;
গ) মূলধন হিসেবে বন্ধকীকৃত সিকিউরিটিজ interchangeable (within HTM portfolio) এবং replaceable হিসেবে বিবেচিত হবেনা ।
ঘ) HTM অংশ থেকে বিক্রয়যোগ্য এবং পুনঃশ্রেণীকরণযোগ্য সিকিউরিটিজের পরিমান নির্ধারণকালে মূলধন হিসেবে বন্ধকীকৃত সিকিউরিটিজ এর পরিমান বাদ দিয়ে বিক্রয়যোগ্য এবং পুনঃশ্রেণীকরণযোগ্য সিকিউরিটিজের পরিমান নির্ণয় করতে হবে ।
ঙ) HTM অংশে ধারণকৃত সিকিউরিটিজের ন্যায় মূলধন হিসেবে বন্ধকীকৃত সিকিউরিটিজগুলো বছর শেষে Amortized করতে হবে এবং মূল্য হ্রাস/বৃদ্ধি ডিওএস সার্কুলার লেটার নং-০৫/২০০৮ এর নির্দেশনা অনুসারে হিসাবায়িত হবে ।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন ।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/oct272009dos21.pdf