Infrastructural and Qualitative Development of Training Institutes of Banks. Ref: BRPD Circular No. 09 dated 26-Aug-2013.



ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী
বাংলাদেশে কার্যরত সকল তফসিলী ব্যাংক ।

ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটের অবকাঠামো ও গুণগতমান উন্নয়ন।

বিশ্বের ব্যাংকিং খাত বর্তমানে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করছে। চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে দক্ষ জনবলের বিকল্প নেই। মানবসম্পদ উন্নয়নে ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যথাযথ ও কার্যকর প্রশিক্ষণ প্রদানের জন্য প্রযুক্তিগত সুবিধাসহ ট্রেনিং ইন্সটিটিউটের অবকাঠামো উন্নত হওয়া আবশ্যক। আপনাদের ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটের যথাযথ অবকাঠামো নিশ্চিতকরণ ও প্রশিক্ষণমান উন্নয়নে নি¤œবর্ণিত নির্দেশাবলী অনুসরণীয় হবেঃ
১। ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান হবেন ব্যাংকের ঊর্ধ্বতন পর্যায়ের নিয়মিত বা চুক্তিভিত্তিক নিয়োজিত একজন পূর্ণকালীন কর্মকর্তা।
২। ট্রেনিং ইন্সটিটিউটে ফ্যাকাল্টি মেম্বারের সংখ্যা ব্যাংকের মোট কর্মবলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
৩। ট্রেনিং ইন্সটিটিউটে কমপক্ষে ০২টি ক্লাসরুম, ০১টি কম্পিউটার ল্যাব ও ০১টি ডাইনিং হল এবং সেশন পরিচালনার জন্য ক্লাসরুমে ইন্টারনেট কানেকশনসহ কম্পিউটার, প্রজেক্টর ইত্যাদি সরঞ্জাম থাকা বাঞ্ছনীয় হবে।
৪। ট্রেনিং ইন্সটিটিউট নিয়মিতভাবে ব্যাংকের Training Need Assessment করবে।
৫। ট্রেনিং ইন্সটিটিউট প্রত্যেক বছরের ডিসেম্বর মাসের মধ্যে পরবর্তী বছরের প্রশিক্ষণ বর্ষপঞ্জি প্রণয়ন করবে।
৬। ট্রেনিং ইন্সটিটিউট সাধারণভাবে নিজস্ব ফ্যাকাল্টি এবং অভ্যন্তরীণ রিসোর্স পারসন দ্বারা সেশন পরিচালনা করবে।
৭। ট্রেনিং ইন্সটিটিউট পরিচালনার সার্বিক বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত নীতিমালা থাকবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স¦ীকার করবেন ।

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/brpd/aug262013brpd09.pdf