বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭ এর ৩ ধারা অনুযায়ী বাংলাদেশের সর্বত্র তথা সরকারী অফিস, আদালত, আধা সরকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সাথে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলী বাংলায় লিখতে ও কার্যকরী ব্যবস্থা প্রবর্তনের জন্য নির্দেশনা চেয়ে দায়েরকৃত রীট পিটিশন নং-১৬৯৬/২০১৪ এর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট আগামী ০১(এক) মাসের মধ্যে দেশের সর্বত্র সকল সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ীর নম্বর প্লেট, সকল সরকারী দপ্তরের নাম ফলক (দূতাবাস, বিদেশী সংস্থা ও তৎসংশিস্নষ্ট ক্ষেত্র ব্যতীত) ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে ইংরেজী বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করার নিমিত্তে আশু ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।
এমতাবস্থায়, মহামান্য হাইকোর্ট বিভাগের উক্ত নির্দেশনা ব্যাংকের প্রধান কার্যালয়সহ সকল শাখা কর্তৃক অনুসরণ এবং তার পরিপালন নিশ্চিত করার জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হলো।