অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সঞ্চয় ও পরিকল্পনা শাখা কর্তৃক ১৮.০৮.২০১৪ তারিখের প্রজ্ঞাপন নং-০৮.০৩৬.০১৪.০০.০০৩.২০০৪-১২৮ এর মাধ্যমে “বাংলাদেশ সরকার ইসলামী বিনিয়োগ বন্ড (ইসলামী বন্ড) নীতিমালা-২০০৪ (সংশোধিত-২০১৪)” জারি করা হয়েছে । উল্লিখিত নীতিমালা অনুসারে নিলাম অনুষ্ঠানের বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিলামের নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে যা এতদসাথ সংযুক্ত করা হলো (পরিশিষ্ট-ক)।
নির্ধারিত নিলামের নিয়মাবলী অনুসারে Profit Sharing Ratio (PSR) এর ভিত্তিতে আগামী ১ জানুয়ারি,২০১৫ ইং হতে উন্মুক্ত নিলামে ৩ ও ৬ মাস মেয়াদি ইসলামী বন্ড ইস্যু করা হবে ।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।