ব্যাংক কর্তৃক স্থায়ী সম্পদ ক্রয়-বিক্রয় সংক্রান্ত BRPD CIRCULAR NO. 04 DATED 25.01.2010 এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ব্যাংকের প্রধান কার্যালয়ের নিজস্ব ব্যবহার ছাড়া অন্য কোন প্রয়োজনে জমি, ভবন বা ফোর স্পেস ক্রয় কিংবা ১০ (দশ) বছর ও তদুর্ধ্ব মেয়াদে ইজারা গ্রহণ করা যাবে না। তবে, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ব্যাংক শাখার জন্য ফোর স্পেস ক্রয় বা ইজারা গ্রহণ করা যাবে। ব্যাংকের জন্য উক্তরূপে জমি, ভবন বা ফোর স্পেস ক্রয়/ইজারা গ্রহনের ক্ষেত্রে নিদিষ্ট ছকে (সংযোজনী – ক) ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ বাংলাদেশ ব্যাংকের নিকট পূর্বানুমতির জন্য আবেদন করতে হবে।