এমর্মে বাংলাদেশ ব্যাংকের গোচরীভূত হয়েছে যে, কতিপয় তফসিলী ব্যাংক তাদের নিজস্ব বিবেচনায় বেসরকারী বীমা কোম্পানীসমূহকে তালিকাভূক্ত করছে এবং বীমাপত্র/কভারনোট গ্রহণের ক্ষেত্রে বীমা কোম্পানী কর্তৃক মেয়াদী আমানত রাখার শর্তারোপ করা হচ্ছে। প্রসংগত বীমা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত যেকোন বীমা কোম্পানীর নিকট ঋণগ্রহীতা তার ঋণের জন্য বীমা করার অধিকার সংরক্ষণ করেন। ঋণ দাতা ব্যাংক কর্তৃক এ বিষয়ে অযাচিত হস্তপে করা কাম্য নয়।
উপর্যুক্ত বিষয়ে ০৬.১২.২০০৭ তারিখের বিআরপিডি(পি-১)৭৬০/বিবিধ/২০০৭ নং পত্রের অনুবৃত্তিক্রমে ব্যাংক কর্তৃক নিজ নিজ পছন্দমত বীমা কোম্পানীসমূহকে তালিকাভূক্ত না করে তৎপরিবর্তে বীমাপত্র/কভারনোট গ্রহণের ক্ষেত্রে বীমা কোম্পানীর ক্রেডিট রেটিং বিবেচনা করার জন্য এতদক্ষেত্রে বীমা কোম্পানীগুলিকে কোনরূপ মেয়াদী আমানত রাখার শর্তারোপ না করতে আপনাদেরকে পরামর্শ দেয়া হ’ল।