ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক
Guidelines on Internal Credit Risk Rating Systems for Banks প্রসঙ্গে।
শিরোনামোক্ত বিষয়ে ৩০ অক্টোবর ২০১৮ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং-১৬ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০২। ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা অধিকতর কার্যকর ও সময়োপযোগী করার নিমিত্তে উপরোক্ত সার্কুলারের মাধ্যমে জারীকৃত “Guidelines on Internal Credit Risk Rating System for Banks”” পুনঃপর্যালোচনান্তে আংশিক পরিমার্জন করে এতদ্বারা জারী করা হলো।
০৩। এছাড়া, বিআরপিডি সার্কুলার নং-১৮/২০০৫ এর মাধ্যমে জারিকৃত “ক্রেডিট রিস্ক গ্রেডিং ম্যানুয়াল” এর পাশাপাশি “Guidelines on Internal Credit Risk Rating System for Banks”” ও এতদ্সংযুক্ত মডেলটি আগামী ৩০ জুন ২০১৯ তারিখ এর পরিবর্তে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত যুগপৎ চালু থাকবে।
০৪। ০১ অক্টোবর ২০১৯ তারিখ থেকে নতুন প্রণীত গাইডলাইন্স ও মডেলটির বাস্তবায়ন বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/brpd/jun202019brpdl12.pdf