উপর্যুক্ত বিষয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের BRPD CIRCULAR NO. 08 DATED 18.03.2003 এর ৫নং অনচ্ছেদের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০২। উক্ত সার্কুলার সূত্রে, ব্যাংকসমূহ কর্তৃক বৃহদাংক ঋণের ত্রৈমাসিক বিবরণী দাখিলের জন্য নির্ধারিত ছক (Form-L) এর কপি এতদসংগে প্রেরিত হলো। প্রতি ত্রৈমাসিকে ্আপনাদের ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত বৃহদাংক ঋণের তথ্যাবলী উক্ত ছকে, সংশ্লিষ্ট ত্রৈমাসিকের পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অত্র কার্যালয়ে দাখিলক রতে হবে। উল্লেখ্য, প্রতিটি একক গ্রাহক ভিত্তিক বৃহদাংক ঋণের জন্য একটি Form- L ব্যবহার করতে হবে।
০৩। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী দাখিল করা না হলে অথবা বিবরণীতে অসম্পুর্ণ/ভুল তথ্য প্রদান করা হলে ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী অর্থ দন্ড আরোপ করা হবে।
০৪। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ২৭(৩) ধারা বিলুপ্ত হওয়ার পর থেকে ৩১শে মার্চ ২০০৩ তারিখ পর্যন্ত মঞ্জুরীকৃত (যদি থাকে) বৃহদাংক ঋণ সমূহের বিবরণীগুলো এই ছকে আগামী ১০ই মে ২০০৩ তারিখের মধ্যে অত্র বিভাগে দাখিল করতে হবে। ১লা এপ্রিল ২০০৩ থেকে ৩০শে জুন ২০০৩ পর্যন্ত ত্রৈমাসিকের বিবরণীসমূহ ১০ই জুলাই ২০০৩ এর মধ্যে এবং পরবর্তীতে একই নিয়মে বিবরণী দাখিল নিশ্চিত করতে অনুরোধ করা হলো।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।