সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, তফসিলী ব্যাংকসমূহ ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটের প্যাকেটে অনেক ক্ষেত্রে একাধিক স্ট্যাপলিং পিন ব্যবহার করছে এবং নোট প্যাকেটের বিভিন্ন স্থানে যথেচ্ছভাবে স্ট্যাপলিং করছে। ফলে একদিকে গ্রাহকগণ যথাযথভাবে নোটসমূহ যাচাই করে নিতে পারছেনা অন্যদিকে নোটের গুনগত মানসহ স্থায়িত্ব দ্রুত হ্রাস পাচ্ছে।
নোটের স্থায়িত্ব ও স্বকীয়তা বজায় রাখতে এবং গ্রাহকদের সুবিধার্থে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটের প্যাকেটের বাম দিকের মাঝখান হতে ১-১.৫ সেন্টিমিটারের মধ্যে ১টি মাত্র স্ট্যাপলিং পিন ব্যবহার করতে নির্দেশনা প্রদান করা হলো।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dcmps/jan31dcmps02.pdf