শিরোনামোক্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে জারীকৃত FEPD CIRCULAR NO. 02 DATED 26.02.2006 এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় থেকে ১২.১২.২০১১ তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে জারীকৃত শিপ ব্রেকিং ও শিপ রিসাইক্লিং বিধিমালা-২০১১ অনুযায়ী এখন হতে যে কোন সমুদ্রগামী জাহাজ আমদানির নিমিত্তে এলসি স্থাপনের পূর্বে সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিবর্তে শিল্প মন্ত্রণালয়/ Ship Building and Ship Recycling Board (SBSRB) হতে ছাড়পত্র গ্রহণ করতে হবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন এবং সংশ্লিষ্ট সকল পকে বিষয়টি অবহিত করবেন।