Precaution to protect export proceeds. Ref: FEPD Circular Letter No. 01 dated 05-Jan-2020.



বৈদেশিক মুদ্রায় লেনদেনের সকল অনুমোদিত
ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়/প্রিন্সিপাল অফিস।

রপ্তানির অর্থ আত্মসাতের প্রচেষ্টা রোধ প্রসঙ্গে।

বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুসৃত পন্থায় ডকুমেন্টারি কালেকশন/নেগোশিয়েশনের পাশাপাশি টিটি পদ্ধতিতে রপ্তানি মূল্য প্রত্যাবাসনের ব্যবস্থা প্রচলিত রয়েছে। সম্প্রতি টিটি ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে বিদেশী ক্রেতার নিকট রপ্তানিকারকের নাম সম্বলিত ভুয়া ইমেইল আইডি হতে বার্তা প্রেরণ করে রপ্তানি আয় ভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের অপচেষ্টা পরিলক্ষিত হয়েছে। এ ধরনের জালিয়াতি রোধে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অধিকতর সতর্কতা অবলম্বন করার পরামর্শ প্রদানের জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে।

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/jan052020fepdl01.pdf

⇧