হালাল মাংস রপ্তানির ক্ষেত্রে রপ্তানি ভতুর্কী প্রদানের বিষয়ে জারিকৃত FEPD CIRCULAR NO. 09 DATED 07.12.2006 এর ৩(খ) অনুচ্ছেদের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, হালাল মাংস রপ্তানির ক্ষেত্রে ঋণপত্রের পাশাপাশি অগ্রিম TT এর মাধ্যমে প্রাপ্ত রপ্তানি আয়ের বিপরীতে রপ্তানি ভতুর্কী সুবিধা নিন্মোক্ত শর্তাবলী পরিপালন সাপেক্ষে বিবেচনাযোগ্য হবেঃ
(ক) TT এর মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধের শর্তটি রপ্তানি ঋণপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। রপ্তানিকারকদের আবেদনপত্রের ঘোষণা মোতাবেক সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের সঠিক মূল্য ও পরিমাণ, যথাযথ মূল্যে রপ্তানি কার্যক্রম সম্পাদন এবং বিদেশী ক্রেতার যথার্থতা/বিশ্বাসযোগ্যতা সম্পর্কে FEPD CIRCULAR NO. 09 DATED 07.12.2006 এর সাথে সংযোজিত ফরম ‘খ’ তে রপ্তানি উনèয়ন ব্যুরো/বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত সংশ্লিষ্ট এক্সপোর্টার্স এসোসিয়েশন কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন সনদ দ্বারা সমর্থিত হতে হবে;
(খ) TT এর মাধ্যমে অগ্রিম মূল্য প্রত্যাবাসনের শর্তযুক্ত রপ্তানি ঋণপত্রের বিপরীতে রপ্তানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে বিদেশী ক্রেতার যথার্থতা/বিশ্বাসযোগ্যতা, মূল্যের সঠিকতা এবং বাংলাদেশ হতে প্রকৃত রপ্তানির বিপরীতে TT এর মাধ্যমে মূল্য প্রত্যাবাসন সম্পর্কে TT বার্তার ভাষ্য ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে নিশ্চিত হয়ে এতদ্বিষয়ে ঘোষণা প্রদান করতে হবে ;
(গ) যে দেশে পণ্য রপ্তানি করা হবে কেবল সে দেশ থেকেই ব্যাংকিং চ্যানেলে (এক্সচেঞ্জ হাউস ব্যতীত) মূল্য প্রত্যাবাসন করতে হবে।
০২। আলোচ্য রপ্তানি খাতে রপ্তানি ভর্তুকী দাবি পরিশোধের বিষয়ে প্রযোজ্য সংশ্লিষ্ট সকল এফ,ই সার্কুলার/সার্কুলারপত্রের অপরাপর শর্তাবলী অপরিবর্তিত থাকবে ;