শিরোনামোক্ত বিষয়ে সেপ্টেম্বর ২৮, ১৯৯৫, ফেব্রুয়ারি ০৭, ১৯৯৯ ও নভেম্বর ৩০, ২০০০ তারিখের বিআরপিডি সার্কুলার লেটার নং ১৯, ০৪ এবং ২২ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে ।
উক্ত সার্কুলার লেটার অনুযায়ী সরাসরি রপ্তানীকৃত ১৬টি পণ্যের বিপরীতে শুল্ক ও কর প্রত্যর্পণ বাবদ অর্থ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রদান করা হতো এবং রপ্তানীকারকদের দাবী মেটানোর জন্য প্রয়োজনীয় ইমপ্রেস্ট তহবিল বাংলাদেশ ব্যাংক হতে যোগানো হতো ।
এক্ষণে, জাতীয় রাজস্ব বোর্ড এর সেপ্টেম্বর ০৮, ২০১১ তারিখের সাধারণ আদেশ নং-৮/মূসক/২০১১ এর নির্দেশনাক্রমে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কতিপয় পণ্যের প্রত্যর্পণ প্রদান সংক্রান্ত তাদের সাধারণ আদেশ নং ১৫/মূসক/৯৫,তারিখ-সেপ্টেম্বর ১৯, ১৯৯৫ খ্রিঃ বাতিল করা হয়েছে এবং উক্ত ১৬টি পণ্যের প্রত্যর্পণ সেপ্টেম্বর ১৩, ২০১১ তারিখ হতে বাণিজ্যিক ব্যাংকের পরিবর্তে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর হতে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।
অনুগ্রহপূর্বক প্রাপিÍ স্বীকার করবেন ।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/brpd/oct312011brpdl12.pdf