| বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০ বাংলাদেশ |
ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন |
| ডিওএস সার্কুলার লেটার নং-২৭ | ০৯ আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ তারিখ ঃ ————————- ২৪ সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ |
ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।
প্রিয় মহোদয়,
পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ তহবিল গঠন এবং বিনিয়োগের নীতিমালা
উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার নং-০১ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। উক্ত সার্কুলারের মাধ্যমে তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ তহবিল গঠন এবং উক্ত তহবিল হতে বিনিয়োগের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
০২। বর্তমানে মুদ্রা বাজারের পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যতা বিধান করার জন্য উল্লিখিত সার্কুলারটির কতিপয় নির্দেশনার বিষয়ে নি¤েœাক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছেঃ
ক) বিশেষ তহবিল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক হতে রেপো সুবিধার মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষেত্রে ডিওএস সার্কুলার নং-০১/২০২০ এর ১(গ) নং অনুচ্ছেদে বর্ণিত সুদ হার ৫.০০% এর স্থলে ৪.৭৫% হবে;
খ) উক্ত সার্কুলারের ২(ঙ)(৩) নং অনুচ্ছেদ নি¤েœাক্তভাবে প্রতিস্থাপিত হবেঃ
i. তালিকাভুক্ত কর্পোরেট বন্ড/ডিবেঞ্চার এর ক্ষেত্রেঃ
ক) ফিক্সড রেটঃ ন্যূনতম ১০.০০% কুপন/সুদবাহী হতে হবে;
খ) ভেরিয়েবল রেটঃ ন্যূনতম সুদের হার কুপন প্রদানের মাসের অব্যবহিত পূর্বে সমাপ্ত মাসে বিদ্যমান সর্বশেষ ইস্যুকৃত (১০ বছর মেয়াদি ট্রেজারী বন্ডের সুদ হার + ১.০০%) এর কম নয়;
ii. যেকোন মেয়াদের সরকারি বন্ড বা বিল;
iii. সম্পদভিত্তিক বন্ড/ ঝঁশঁশ এর ক্ষেত্রেঃ
ক) ফিক্সড রেটঃ ন্যূনতম ৮% কুপন/মুনাফাবাহী হতে হবে;
খ) ভেরিয়েবল রেটঃ ন্যূনতম মুনাফা বা সুদের হার কুপন প্রদানের মাসের অব্যবহিত পূর্বে সমাপ্ত মাসে বিদ্যমান সর্বশেষ ইস্যুকৃত (১০ বছর মেয়াদি ট্রেজারী বন্ডের সুদ হার + ০.৫০%) এর কম নয়।
০৩। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। ডিওএস সার্কুলার নং-০১/২০২০ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
তবে উক্ত সার্কুলারের অধীনে চলমান রেপো সমূহের মেয়াদপূর্তিতে নতুন হার কার্যকর হবে।
আপনাদের বিশ্বস্ত,
(মোঃ নূরুল আমীন)
মহাব্যবস্থাপক
ফোন নং ঃ ৯৫৩০০৯৩
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/sep242020dosl27.pdf