ATM এবং POS ব্যবহার করে কার্ডভিত্তিক ইলেক্ট্রনিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহক স্বার্থ সংরক্ষণসহ সার্বক্ষনিক লেনদেন নিশ্চিত করার নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণার্থে আপনাদেরকে নির্দেশ প্রদান করা যাচ্ছে:
১. ATM এবং POS নেটওয়ার্ক সার্বক্ষনিক চালু রাখতে হবে;
২. ATM বুথে সার্বক্ষনিক নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে;
৩. বন্ধ বা অচল এটিএম বুথের সামনে অবশ্যই নোটিশ প্রদর্শণের ব্যবস্থা রাখতে হবে;
৪. অনিবার্য কারণবশতঃ কোন ব্যাংকের ATM এবং POS সেবা বন্ধ থাকলে তাৎক্ষনিক গ্রাহকদের অবহিত করতে হবে;
৫. নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে (বিগত ০৫ সেপ্টেম্বর,২০১৩ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত পিএসডি সার্কুলার নং-০৩/২০১৩ দ্রষ্টব্য)।