CASH SUBSIDY AGAINST EXPORT OF AGRICULTURAL AND AGRO-PROCESSED PRODUCTS. REF: FEPD CIRCULAR NO. 11 DATED 04.04.2016.



শিরোনামোক্ত বিষয়ে জারিকৃত এফ ই সার্কুলার নং ১৫, তারিখঃ অক্টোবর ০৬, ২০০৫ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত সার্কুলারের ০২ নং অনুচ্ছেদ মোতাবেক এগ্রোপ্রোসেসিং পণ্যের তালিকায় পটেটো স্টার্চ অন্তর্ভুক্ত হবে।

০২। অত্র সার্কুলার জারীর তারিখ হতে পটেটো স্টার্চ জাহাজীকরণের ক্ষেত্রে ভর্তুকি সুবিধা প্রযোজ্য হবে। এছাড়া কৃষিপণ্য (শাকসব্জি/ফলমূল) ও প্রΜিয়াজাত (এগ্রোপ্রোসেসিং) কৃষিপণ্য রপ্তানি খাতে ভর্তুকি প্রদান সংশ্লিষ্ট সকল সার্কুলার/সার্কুলারপত্রের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/apr042016fepd11.pdf