শিরোনামোক্ত বিষয়ে জারিকৃত এফ ই সার্কুলার নং ১৫, তারিখঃ অক্টোবর ০৬, ২০০৫ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, উল্লিখিত সার্কুলারের ০২ নং অনুচ্ছেদ মোতাবেক এগ্রোপ্রোসেসিং পণ্যের তালিকায় টিনজাত আনারস, টিনজাত বেবীকর্ন ও টিনজাত ঘৃতকুমারী অন্তর্ভুক্ত হবে। নতুন অন্তর্ভুক্ত পণ্যসমূহের ক্ষেত্রে এ সার্কুলার জারীর তারিখ বা পরবর্তী সময়ে জাহাজীকরণ করা হলে ভর্তুকি সুবিধা প্রদেয় হবে।
০২। কৃষিপণ্য (শাকসব্জি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (এগ্রোপ্রোসেসিং) কৃষিপণ্য রপ্তানি খাতে ভর্তুকি প্রদান সংশ্লিষ্ট সকল সার্কুলার/সার্কুলারপত্রের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।