শিরোনামোক্ত বিষয়ে জারিকৃত এফই সার্কুলার নং- ০১, তারিখ- জানুয়ারি ২৮, ২০০৪ এবং আলু রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রদান বিষয়ে পরবর্তীতে জারিকৃত সকল এফই সার্কুলার/সার্কুলারপত্রের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০২। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আলু রপ্তানির বিপরীতে নগদ সহায়তার আবেদনপত্রের সাথে প্রযোজ্য দলিলাদিসহ বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র (সংযোজনী-ক) দাখিল করতে হবে। আলোচ্য সার্কুলার জারির তারিখ হতে জাহাজীকরণের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
০৩। আলু রপ্তানির ক্ষেত্রে সকল এফই সার্কুলার/সার্কুলারপত্রের প্রযোজ্য নির্দেশনাবলী যথারীতি অপরিবর্তিত থাকবে।
সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/apr032016fepd07.pdf