শিরোনামোক্ত বিষয়ে জারিকৃত এফই সার্কুলার নং ০৮, তারিখ জুলাই ১৩, ২০১৫ এর ১০ নং অনুচ্ছেদের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫-২০১৬ অর্থ বছরে জাহাজীকৃত চামড়াজাত দ্রব্য রপ্তানির বিপরীতে ১২.৫০% এর পরিবর্তে ১৫% হারে নগদ সহায়তা প্রযোজ্য হবে।
০২। চলতি ২০১৫-২০১৬ অর্থ বছরে চামড়াজাত দ্রব্য রপ্তানির বিপরীতে ইতোমধ্যে যে সকল আবেদনপত্র নিষ্পত্তি করা হয়েছে তার বিপরীতে অতিরিক্ত ২.৫০% হারে নগদ সহায়তার জন্য এফই সার্কুলার নং-০৯/২০০০ এর আবেদন ফরমে আলোচ্য সার্কুলার জারির ৩০ দিনের মধ্যে আবেদন দাখিল করা যাবে। অনুমোদিত ডিলার ব্যাংক শাখা একই রপ্তানির বিপরীতে ইতোপূর্বে দাখিলকৃত আবেদনপত্রের স্বপক্ষে ইস্যুকৃত নিরীক্ষা সনদপত্রের ভিত্তিতে উক্ত দাবি নিষ্পত্তি করবে।
০৩। চামড়াজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে সকল এফই সার্কুলার/সার্কুলারপত্রের প্রযোজ্য নির্দেশনাবলী যথারীতি অপরিবর্তিত থাকবে।
সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/apr042016fepd08.pdf