Bangladesh Electronic Funds Transfer Network (BEFTN) Operating Rules- এর ৫.১.২ এবং ৫.১.৫ ধারায় সেটেলমেন্ট তারিখ এর পরবর্তী কার্যদিবস অর্থাৎ মূল এন্ট্রি উপস্থাপনের ৪৮ ঘন্টার মধ্যে EFT (ক্রেডিট) রিটার্ন এবং অত্র বিভাগীয় নির্দেশনা অনুযায়ী বিশেষ অবস্থা ব্যতিরেকে ২৪ ঘন্টার মধ্যে EFT (ডেবিট) রিটার্ন উপস্থাপনের বিধান রয়েছে। কোন কোন ব্যাংক কতৃর্ক EFT Return এর ক্ষেত্রে বর্ণিত বিধি লংঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে যা দ্রুততার সাথে আর্থিক লেনদেন নিষ্পত্তির পথে অন্তরায়। এই প্রেক্ষিতে ত্বরিৎ গ্রাহক সেবা নিশ্চিত করার স্বার্থে EFT returns rules যথাযথভাবে পরিপালনের জন্য আপনাদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।