গ্রাহকদের সুষ্ঠু ও স্বাভাবিক দৈনন্দিন আর্থিক লেনদেন অব্যাহত রাখার স্বার্থে দেশে কার্যরত সকল তফসিলী ব্যাংকের শাখাসমূহে এবং এটিএম বুথগুলোতে নিয়মিত পর্যাপ্ত পরিমান নগদ অর্থ সরবরাহ এবং শাখা ও বুথগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হলো।