বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ঢাকা।
www.bb.org.bd
| এফই সার্কুলার পত্র নম্বর ২৯ | ২৮ শ্রাবণ ১৪ তারিখ :—————– ১২ আগস্ট ২০২০ |
বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত
সকল অনুমোদিত ডিলার ব্যাংকের
প্রধান কার্যালয়/প্রিন্সিপাল অফিস।
প্রিয় মহোদয়গণ,
অন্যান্য প্রযোজ্য খাতসহ রপ্তানিমুখী দেশিয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক এর পরিবর্তে
বিকল্প নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকি প্রদানের ক্ষেত্রে অডিট ফার্ম নিয়োগ প্রসঙ্গে।
শিরোনামোক্ত বিষয়ে ০২ জুন ২০২০ তারিখের এফই সার্কুলার পত্র নং ২১ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আলোচ্য সার্কুলার পত্রের মাধ্যমে বিধিবদ্ধ নিরীক্ষা কিংবা নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকির আবেদনপত্র নিরীক্ষার লক্ষ্যে একাদিক্রমে তিন বছরের জন্য নিয়োজিত নিরীক্ষা ফার্মকে পরবর্তী তিন বছরের জন্য একই ব্যাংকে নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকির নিরীক্ষায় নিয়োগ না করার নির্দেশনা জ্ঞাপন করা হয়।
০২। নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকির আবেদনপত্র নিরীক্ষার কার্যক্রম পরিচালনার বিষয়ে এ মর্মে স্পষ্ট করা যাচ্ছে যে, কোনো বছরে নতুন বিধিবদ্ধ অডিট ফার্ম নিয়োগের পূর্ব পর্যন্ত পূর্ববর্তী নিয়োজিত বিধিবদ্ধ অডিট ফার্ম দ্বারা নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকির আবেদনপত্র নিরীক্ষা করানো যাবে। নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকির আবেদনপত্র নিরীক্ষায় নিয়োজিত অতিরিক্ত অডিট ফার্মের ক্ষেত্রে সংশ্লিষ্ট অর্থবছর সমাপ্তির পরও পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ সংক্রান্ত সার্কুলার পত্র জারির পূর্ব পর্যন্ত বিদ্যমান অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা কার্যক্রম বহাল রাখা যাবে।
নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকির আবেদনপত্র নিরীক্ষার ক্ষেত্রে অডিটর নিয়োগ সংক্রান্ত অন্যান্য এফই সার্কুলার/সার্কুলার পত্রে বর্ণিত প্রযোজ্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।
আপনাদের বিশ্বস্ত,
(মোহাম্মদ খুরশীদ ওয়াহাব)
মহাব্যবস্থাপক
ফোন : ৯৫৩০১২৩
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/aug122020fepdl29.pdf