ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।
“জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম” এর মাধ্যমে সঞ্চয়স্কিম লেনদেন চালুকরণের সময়সীমা ।
শীর্ষক বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাজেট অনুবিভাগ-১, বাজেট অধিশাখা-৩, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ২৯/০৫/২০১৯ তারিখের ০৭.০০.০০০০.১০৩.১৮.০০২.১৮-১৯২ নং সূত্রের নির্দেশক্রমে অবহিত করা যাচ্ছে যে,
১) অর্থ বিভাগের বাস্তবায়নাধীন সরকারি ব্যয়ব্যবস্থাপনা শক্তিশালীকরণঃ অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা শীর্ষক কর্মসূচীর আওতায় প্রণীত “জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম” চালুকরণ বিষয়ে অর্থ বিভাগ হতে বিগত ২৪/০৩/২০১৯ তারিখে জারিকৃত ০৭.০০.০০০০.১০৩.১৮.০০২.১৮-১০১ নম্বর স্মারকের অনুবৃত্তিক্রমে সঞ্চয়স্কিম লেনদেনের সময় সীমা নি¤েœাক্তভাবে সংশোধন করা হয়েছে ঃ
স্থান সিস্টেমে লেনদেন চালুকরণের সময় সকল জেলা শহর মে,২০১৯ সকল উপজেলায় জুন,২০১৯
২) এ প্রেক্ষিতে, এ বিভাগের ৪/৪/২০১৯ তারিখের ডিএমডি-০১/২০১৯ নং সার্কুলার এবং ২৫/৪/২০১৯ তারিখের ডিএমডি০২/২০১৯ নং সার্কুলার লেটার-এ বর্ণিত সঞ্চয়স্কিম লেনদেনের সময় সীমা উপর্যুক্তভাবে সংশোধিত বলে গণ্য হবে ।
৩) উপর্যুক্ত সময়সূচী যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dmd/jun262019dmd02.pdf