‣বদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত
সকল অনুমোদিত ডিলার ব্যাংক ।
বাংলাদেশী মেরিনার/এয়ার ক্রাফট পাইলটদের বিদেশস্থ আয় বাবদ প্রেরিত রেমিট্যান্সের রিপোর্টিং প্রসঙ্গে।
বিগত ১১ মার্চ ২০২০ তারিখে ক্সবদেশিক মুদ্রা নীতি বিভাগ কর্তৃক জারিকৃত এফই সার্কুলার পত্র নং ০৮ এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশী শিপিং লাইন্স/এয়ারলাইন্সের বিদেশস্থ অফিসে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) ও বিদেশী শিপিংলাইন্স/এয়ারলাইন্সে কর্মরত বাংলাদেশী মেরিনার/এয়ার ক্রাফট পাইলটদের বিদেশস্থ আয় বাবদ ‣বধ উপায়ে প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা প্রাপ্য হবেন।
০২। আপনাদের অবগতির জন্য এ মর্মে জানানো যাচ্ছে যে, উপরোল্লিখিত পক্ষদের বিদেশস্থ আয় বাবদ প্রেরিত রেমিট্যান্সের তথ্য IMF এর BPM6 গাইডলাইন অনুযায়ী পূর্বের ন্যায় পরিসংখ্যান বিভাগে সংশ্লিষ্ট সিডিউলে অদৃশ্য আয় (Code-5) -এ Purpose Code-3020 এ রিপোর্টিং বলবত থাকবে।
সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করবেন।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/sd/mar162020sdl01.pdf