বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ঢাকা।
www.bb.org.bd
| এফই সার্কুলার পত্র নং-০৪ | ০৮ মাঘ ১৪২৬ তারিখ :——————- ২২ জানুয়ারি ২০২০ |
বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত
ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়/প্রিন্সিপাল অফিস।
প্রিয় মহোদয়,
রপ্তানিমুখী তৈরী পোশাক খাতের (নীট, ওভেন ও সোয়েটার) অন্তর্ভুক্ত
সকল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা প্রদান প্রসঙ্গে।
শিরোনামোক্ত বিষয়ে এফই সার্কুলার নং ২৪, তারিখ: ২০ সেপ্টেম্বর ২০১৬ এর ৩ নং অনুচ্ছেদ এবং এফই সার্কুলার নং ৩৫, তারিখ: ২২ সেপ্টেম্বর ২০১৯ এর ৩ নং অনুচ্ছেদের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সার্কুলার দুটির উল্লিখিত অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে বর্তমানে যে সকল উৎপাদনকারী-রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনো অর্থবছরে ৫.০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত মূল্যের বস্ত্র/বস্ত্রজাত সামগ্রী রপ্তানি করবে এবং কোন বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিকানাধীন নয় সেসব প্রতিষ্ঠান পরবর্তী অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র শিল্প হিসেবে সংজ্ঞায়িত হবে। এ বিষয়ে স্পষ্ট করা যাচ্ছে যে, রপ্তানিকারক প্রতিষ্ঠানের কোনো অর্থবছরে রপ্তানির পরিমাণ শূণ্য হলে পরবর্তী অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র শিল্প প্রতিষ্ঠান হিসেবে নগদ সহায়তার আবেদন বিবেচনাযোগ্য হবে না।
আপনাদের বিশ্বস্ত,
(মোহাম্মদ খুরশীদ ওয়াহাব)
মহাব্যবস্থাপক
ফোন ঃ ৯৫৩০১২৩
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/jan222020fepdl04.pdf