সকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন কর্তৃক সেপ্টেম্বর ৩০, ২০১২ তারিখে ঝঊঈ/ঈগজজঈউ/২০০৯-১৯৩/১৩৫ এবং এসইসি/সিএমআরআরসি/২০০৯-১৯৩/১৩৬ নং আদেশসমূহের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের সদস্যগণ কর্তৃক গ্রাহকের অনুকূলে প্রদানযোগ্য সর্বোচ্চ মার্জিন ঋণের অনুপাত সংক্রান্ত নীতিমালা জারী করা হয়েছে।
এমতাবস্থায়, মার্চেন্ট ব্যাংকিং/ ব্রোকারেজ কার্যক্রমের উদ্দেশ্যে আপনাদের ব্যাংক-কোম্পানী কর্তৃক গঠিত পৃথক সাবসিডিয়ারী কোম্পানী/কোম্পানীসমূহের ক্ষেত্রে উক্ত নীতিমালা অনুসরণ ও পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/oct022012dosl14.pdf