আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫২এএ ধারার বিধান অনুসারে উক্ত অধ্যাদেশের Chapter VII এ বর্ণিত সুনির্দিষ্ট সার্ভিস সমূহ ব্যতিত অন্য যে কোন সেবা প্রদানের জন্য প্রদেয় অর্থের উপর ১০% হারে উৎসে আয়কর কর্তনের বিধান রয়েছে।
প্রাইভেট Port/Inland Container Depot (ICD)/Off-Dock Terminal/Container Freight Station কে স্টাফিং, কনটেইনার হ্যান্ডলিং, ট্রান্সপোর্টেশন, ডকুমেন্টেশন, কনটেইনার সংরক্ষণের স্থান বরাদ্দ ইত্যাদি সার্ভিসের জন্য পরিশোধিত অর্থ হতে অর্থ পরিশোধকারীগণ (আমদানী/রপ্তানীকারক,Freight forwarder, Shipping Agent সহ এই সকল প্রাইভেট বন্দর সার্ভিস ব্যবহারকারী কর্তৃপক্ষ, কর্পোরেশন, কোম্পানী, ব্যাংক, ইন্সুরেন্স ইত্যাদি) উৎসে কর কর্তন করবে কিনা সে বিষয়ে মাঠ পর্যায়ে বিভ্রান্তি আছে বলে জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে।
এমতাবস্থায়, জাতীয় রাজস্ব বোর্ড এই মর্মে স্পষ্টীকরণ করছে যে, প্রাইভেট Port/Inland Container Depot (ICD)/Off-Dock Terminal/Container Freight Station কর্তৃক সম্পাদিত স্টাফিং, কনটেইনার হ্যান্ডলিং, ট্রান্সপোর্টেশন, ডকুমেন্টেশন, কনটেইনার সংরক্ষণের স্থান বরাদ্দ ইত্যাদি সার্ভিসের জন্য প্রদেয় অর্থের উপর অর্থ পরিশোধকারীগণকে (আমদানী/রপ্তানীকারক,Freight forwarder, Shipping Agent সহ এই সকল প্রাইভেট বন্দর সার্ভিস ব্যবহারকারী কর্তৃপক্ষ, কর্পোরেশন, কোম্পানী, ব্যাংক, ইন্সুরেন্স ইত্যাদি) আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫২এএ ধারা অনুসারে অর্থ পরিশোধকালে ১০% হারে উৎসে কর কর্তন করতে হবে।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/brpd/mar042014brpdl05.pdf