পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্দেশ্যে তাদের জন্য এনজিও’র মাধ্যমে ব্যাংক হিসাব খোলার বিষয়ে BRPD CIRCULAR NO. 05 DATED 09.03.2014 এর মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে। পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের জন্য দ্রুত ও সহজে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এনজিওদের তালিকাভুক্তির জন্য উক্ত সার্কুলারের ১ নং ক্রমিকে বর্ণিত বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের আবশ্যকতা পরিবর্তনপূর্বক নি¤েড়বর নির্দেশনাসমূহ জারী করা হলোঃ
১) পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের ব্যাংক হিসাব পরিচালনায় আগ্রহী এনজিওকে হিসাব খোলার অনুমোদনের জন্য কোন তফসিলী ব্যাংকে আবেদন করতে হবে। আগ্রহী এনজিও’র সুনাম, বিশ্বাসযোগ্যতা, পথশিশু-কিশোরদের নিয়ে কার্যক্রমে অভিজ্ঞতা, অবকাঠামোগত সুবিধা ইত্যাদি বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যাংক এনজিও নির্বাচন ও ব্যাংক হিসাব খোলার কার্য সম্পাদন করবে।
২) এনজিও নির্বাচনের ক্ষেত্রে আবেদনকারী এনজিও’র রেজিষ্ট্রেশন সংশ্লিষ্ট দলিলাদি যাচাই, পথশিশু/কর্মজীবী শিশু-কিশোরদের নিয়ে সংশ্লিষ্ট এনজিও’র কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন এবং এনজিও’র পরিচালনা পর্ষদ/ট্রাস্টি বোর্ডের সভার সিদ্ধান্ত বিশেষভাবে পর্যালোচনা করবে।
৩) ব্যাংক কর্তৃক এনজিও মনোনীত করার পর মনোনীত এনজিও’র সাথে সংশ্লিষ্ট ব্যাংক একটি দ্বিপাক্ষিক চুক্তি (MoU) সম্পাদনপূর্বক ব্যাংক হিসাব খোলা কার্যক্রম শুরু করবে।
৪) ব্যাংকিং কার্যক্রম শুরুর ১৫ দিনের মধ্যে ব্যাংকসমূহ নি¤েড়ব বর্ণিত দলিলাদিসহ হিসাব খোলার জন্য সংশ্লিষ্ট এনজিও’র আবেদন এবং অনুমোদন সংক্রান্ত তথ্যাদি ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্টে আবশ্যিকভাবে দাখিল করবে।
- আবেদনকারী এনজিও’র সাথে সংশ্লিষ্ট ব্যাংকের দ্বিপাক্ষিক চুক্তির কপি;
- হিসাব খোলা বিষয়ে আবেদনকারী এনজিও’র পরিচালনা পর্ষদ/ট্রাস্টি বোর্ডের সভার সিদ্ধান্ত;
iii. পথশিশু/কর্মজীবী শিশুদের নিয়ে এনজিও’র কার্যক্রম সংক্রান্ত বিবরণ;
- এনজিও’র রেজিষ্ট্রেশন সংশ্লিষ্ট ডকুমেন্টের কপি;
৫) ইতোপূর্বে জারিকৃত সাকুর্লারে বণির্ত অপরাপর নিদের্শাবলী অপরিবতির্ত থাকবে।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।